দেশজুড়ে ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে একটি উপশাখা চালু করেছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ গতকাল আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাডিসন ব্লু ঢাকা উপশাখার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ব্যক্তি গ্রাহক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও অন্য গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং পণ্য ও সেবার বিস্তৃত পরিসর নিশ্চিত করা হবে।