Login

24/7 Customer Support

16201 For Int 09611016201
AI Assistant -Coming Soon
Call 16201
Trust Money
Discount Partners
Discount Partners
FX Rates
Check foreign exchange rates on the most popular currency pairs here before you initiate your money transfer.
Rates
Rates for Various Deposit Products
Lending Rates
Rates for Various Lending Products
Branches, ATMs & CDMs
Find Your Nearest Branch, ATM, CDM
Trust Bank AI
Assalamu Alaikum. How can I help you today?
চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন
01 Sep 2026 • General News

চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন

ট্রাস্ট ব্যাংক পিএলসি. চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের লক্ষ্য ছিল মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি করা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান জনাব ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন এবং বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউ-এর উপপ্রধান জনাব ইমতিয়াজ আহমেদ মাসুম। বিএফআইইউ-এর রিসোর্স পারসনরাও সম্মেলনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী, ডিএমডি ও ক্যামেলকো মিসেস হাসনা হেনা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, এওডব্লিউসি, পিএসসি (অব.), এসইভিপি ও প্রিন্সিপাল, ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমি-সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে নিয়ন্ত্রক পরিপালন নিশ্চিতকরণ এবং মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নসহ আর্থিক অপরাধ প্রতিরোধে ট্রাস্ট ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Media References
Download Attachment

More from General News
Top
Trust Bank AI
Hello! How can I help you today?