ট্রাস্ট ব্যাংক এবং র‍্যাংগস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশে মিত্সুবিশি মোটরস- এর অনুমোদিত পরিবেশক র‍্যাংগস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মুহাম্মদ ওয়াহেদ ইবনে শাহেদ এবং র‍্যাংগস লিমিটেডের বিপণন প্রধান মোহাম্মদ ফাহিম হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্রাস্ট ব্যাংক এবং র‍্যাংগস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এই চুক্তির আওতায়, ট্রাস্ট ব্যাংক ব্যাক্তিগত ব্যবহারের জন্য মিত্সুবিশি ব্র্যান্ডের গাড়ী ক্রয়কারী গ্রাহকদের আকর্ষণীয় লোন সুবিধা প্রদান করবে।

Newspaper : Economicnews24