বেসরকারি ট্রাস্ট ব্যাংক আনুষ্ঠানিকভাবে ‘ইউনিয়নপে’ ব্র্যান্ডের কার্ড সেবা চালু করেছে।
এ কার্ডের উন্নত নিরাপত্তা ও আন্তর্জাতিক লেনদেন সুবিধাসহ নানা সেবা থাকবে বলে ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটি চালু করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী।
আধুনিক বৈশ্বিক পেমেন্ট সুবিধা নিশ্চিত ও গ্রাহকসেবার উন্নয়নে ট্রাস্ট ব্যাংকের আরেকটি অগ্রগতি বলে মনে করছে ব্যাংকটি।
Newspaper: bdnews24.com
