ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি সই

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি সই

Newspaper: The Bengal Compass

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ‘ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম’ (সিইএস) কর্মসূচির আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য একটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে।

এই কৌশলগত অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবা প্রাপ্তি আরও সহজ ও সম্প্রসারিত করা।

বিগত ২০২৫-২০২৬ অর্থবছরেও এই কর্মসূচির অধীনে ট্রাস্ট ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করেছিল।

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আখলাকুর রহমান ভূঁইয়া এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।