ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ‘ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম’ (সিইএস) কর্মসূচির আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে।
এই কৌশলগত অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবা প্রাপ্তি আরো সহজ ও সম্প্রসারিত করা।
উল্লেখ্য, বিগত ২০২৫-২৬ অর্থবছরেও এই কর্মসূচির অধীনে ট্রাস্ট ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করেছিল।
ট্রাস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আখলাসুর রহমান ভূঁইয়া এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
